Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে থাকা শেখ মুজিবের ছবি মুছে দিলো জুলাই যোদ্ধারা

BN DESK
03 September 2026, 03:37 PM পড়তে ১ মিনিট
রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে থাকা শেখ মুজিবের ছবি মুছে দিলো জুলাই যোদ্ধারা

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছেন জুলাই যোদ্ধারা। এসময় তারা ভাস্কর্যের থাকা শেখ মুজিবের ছবিতে কালো রঙের কালি লেপন করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত ‘অর্জন’ চত্বরে কয়েকজন জুলাই যোদ্ধা জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে সিটি কর্পোরেশন থেকে আনা গাড়িতে চড়ে ভাস্কর্যের উপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি মুছে দিতে কালো রঙের স্প্রে ব্যবহার করেন। পরে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা।

এর আগে রংপুর জিলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যাম্পাসে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়াও রংপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন উপজেলায় থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে থাকা শেখ মুজিবের ছবি মুছে দিলো জুলাই যোদ্ধারা

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার