Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুর চেম্বারের নির্বাচনে সভাপতি এমদাদ ও সিনিয়র সহ সভাপতি মনজুর আহমেদ নির্বাচিত

BN DESK
03 September 2026, 11:28 PM পড়তে ১ মিনিট
রংপুর চেম্বারের নির্বাচনে সভাপতি এমদাদ ও সিনিয়র সহ সভাপতি মনজুর আহমেদ নির্বাচিত

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর বিভাগের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র (আরসিসিআই) ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স জনতা ট্রেডিং স্বত্বাধিকারী এমদাদুল হোসেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স এম,কে ট্রেডার্স স্বত্বাধিকারী মনজুর আহমেদ ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে  মেসার্স মডার্ণ জুয়েলার্স  স্বত্বাধিকারী মোঃ এনামুল হক ও মেসার্স বিউটি হার্ডওয়্যার এ্যান্ড টুলস স্বত্বাধিকারী মোঃ জুলফিকার আজিজ খান।

আজ রোববার সকালে চেম্বারের আরসিসিআই অডিটরিয়ামে নির্বাচন বিজ্ঞপ্তি ও নির্বাচন তফসিল মোতাবেক আরসিসিআই নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ সারওয়ার মোর্শেদ নির্বাচিতদের নাম ঘোষণা করেন। রংপুর চেম্বারের নব নির্বাচিত পরিচালকবৃন্দরা হলেন জেনারেল গ্রুপ থেকে পার্থ বোস, মোঃ ওবায়দুর রহমান রতন, খন্দকার মাহামুদ ইলাহী (বিপ্লব), মোঃ কামাল হোসেন, মোঃ মামুনুর রশিদ, মোঃ তৌহিদ হোসেন, মোঃ সাইফুল আলম, আশরাফুল আলম, আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, মোঃ আজিজুল হক, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ তাইফুর রহমান, মোঃ শফিকুল ইসলাম মিঠু, এসোসিয়েট গ্রুপ থেকে প্রণয় বনিক, খেমচাঁদ সোমানী (রবি), মোঃ শফিকুল ইসলাম মনা, মোঃ রশিদুস সুলতান বাবলু, মোঃ আব্দুল্লাহেল কাফি (দুদু) ও গোলাম আহমেদ আব্দুল মুকীত এবং ট্রেড গ্রুপ থেকে রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম বারী রাজ।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুর চেম্বারের নির্বাচনে সভাপতি এমদাদ ও সিনিয়র সহ সভাপতি মনজুর আহমেদ নির্বাচিত

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার