Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে মাদক কারবারি গ্রেফতার

BN DESK
04 September 2026, 12:21 AM পড়তে ১ মিনিট
রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। একই সঙ্গে যাত্রীবেশে নাছিরুল ইসলাম (৩৮) নামের কারবারিকেও গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্থানের রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার মাদক কারবারি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন রাজগাঁও দানোভিটাপাড়া গ্রামের মৃত নরশেদ আলীর ছেলে।

গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী ছাইমন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়।

তখন সিটে বসা নাছিরুল ইসলামের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরে নাছিরুলের বিরুদ্ধে মামলা দিয়ে ধাপেরহাট ফারি থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার