Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুর বিভাগে ৩২টি কৃষক বাজার নির্মাণ করার ১৮ বছর পরও চালু করা হয়নি

BN DESK
03 September 2026, 03:37 PM পড়তে ১ মিনিট
রংপুর বিভাগে ৩২টি কৃষক বাজার নির্মাণ করার ১৮ বছর পরও চালু করা হয়নি

রংপুর প্রতিনিধি : ৬৪ কোটি টাকা ব্যয়ে রংপুর বিভাগের ৮ জেলায় ৩২টি কৃষক বাজার  নির্মাণ করা হলেও দীর্ঘ ১৮ বছর অতিবাহিত হবার পরেও তা চালু করা হয়নি। বর্তমানে নির্মাণাধীন এসব কৃষক বাজারে চলছে কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, কসাইখানাসহ নানা কার্যক্রম।

মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকদের ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত করতে কোটি কোটি টাকা সরকার ব্যয় করলেও তা কৃষকদের কোন কাজে আসছে না। ফলে কৃষকের জায়গায় লাভবান হচ্ছে অর্থলোভী অসাধু একটি চক্র।
রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কৃষকেরা তাদের বিভিন্ন উৎপাদিত ফসল দিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে আসছে।

কিন্তু এই অঞ্চলে কৃষি ভিত্তিক কোন শিল্প কারখানা গড়ে না উঠায় কৃষকেরা তাদের কাঙ্খিত ফসলের মূল্য থেকে সবসময় বঞ্চিত হয়ে আসছে। তবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে বেশির ভাগ সময় উৎপাদিত পণ্য বাজার দরের চাইতে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে করে তারা তাদের উৎপাদন খরচ তুলতে পারছে না।

এমন বাস্তবতায় মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ২০০৭-২০০৮ অর্থবছরে রংপুর বিভাগে ৬৪ কোটি টাকা ব্যয়ে কৃষকের বাজার নির্মাণ করে সরকার। তবে দীর্ঘ সময়েও এসব বাজারে কৃষকের জায়গা নিশ্চিত করতে পারেনি কৃষি বিভাগ। এসব ভবনে গড়ে উঠেছে কসাইখানা, ব্যায়ামাগার, ভাঙারির দোকানসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি অনেকগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে।

সহকারী কৃষি বিপণন রংপুর অফিসের কর্মকর্তা শাহীন আলম জানান, নীতিমালা জটিলতা ও সমন্বয়ের অভাবে মার্কেটগুলো চালু করা যাচ্ছে না। মার্কেটগুলো পরিচালনায় যে কমিটি, সেখানে সভাপতি পদে পদাধিকারবলে সেই এলাকার পৌর মেয়র থাকতেন। নীতিমালা জটিলতা ও কিছু সমস্যা রয়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম জানান, সবাইকে সাথে নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তাহলেই এ বাজার যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল সেটি সফল হবে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুর বিভাগে ৩২টি কৃষক বাজার নির্মাণ করার ১৮ বছর পরও চালু করা হয়নি

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার