Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ গ্রেফতার

BN DESK
03 September 2026, 03:38 PM পড়তে ১ মিনিট
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইফতেখারুল ইসলাম শুভ রংপুর মহানগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেন।

এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত শুভ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার এজহারভুক্ত আসামি।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ গ্রেফতার

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার