Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির করোনা পজেটিভ

BN DESK
06 September 2026, 04:28 PM পড়তে ১ মিনিট
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির করোনা পজেটিভ

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুলাল হোসেন (৬৫)  নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তার বাড়ি নগরীর জলকর এলাকায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার সকালে তিনি জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। নমুনা নিয়ে রেপিড এন্টিজেন্ট পরীক্ষা করার পরে আজ বৃহস্পতিবার (২৬ জুন) তার শরীরে করোনা পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, আমাকে জানানো হয়েছে এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত রোগী ভালো আছেন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির করোনা পজেটিভ

B
BN DESK | 26 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার