Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুর সিটির ৯৫৩ কি.মি. পাকা সড়কের মধ্যে ৩শ’ কিলোমিটার অংশ ভাঙাচোরা

BN DESK
10 October 2025, 10:07 PM পড়তে ১ মিনিট
রংপুর সিটির ৯৫৩ কি.মি. পাকা সড়কের মধ্যে ৩শ’ কিলোমিটার অংশ ভাঙাচোরা

রংপুর প্রতিনিধি : সংস্কারের অভাবে রংপুর সিটি করপোরেশনের আওতাধীন নগরীর ৩৩ টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটছে।

রংপুর সিটি করপোরেশন প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনে সড়ক রয়েছে ১ হাজার ৪৫৬ কিলোমিটার। এর মধ্যে ৯৫৩ কিলোমিটার পাকা ও ৫০৩ কিলোমিটার কাঁচা সড়ক। ৯৫৩ কিলোমিটার পাকা সড়কের মধ্যে প্রায় ৩০০ কিলোমিটার অংশ ভাঙাচোরা। এসব সড়ক চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এসব সড়কে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘদিনেও সংস্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।

তাদের অভিযোগ, জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডগুলোর উন্নয়ন সেভাবে হচ্ছে না। কবে নাগাদ ভাঙাচোরা সড়কগুলো মেরাত করা হবে তা কেউ বলতে পারছে না। বর্ষা মৌসুমে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘটছে দুর্ঘটনা।

সংস্কারের অভাবে সবচেয়ে বেহাল অবস্থায় রয়েছে নগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি। এই সড়কটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে এসব গর্ত পানিতে পরিপূর্ণ হয়ে যায়। যানবাহনের চালকেরা অনেক সময় বুঝতে না পেরে এসব গর্তে পতিত হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। সড়কগুলো সংস্কার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক পত্ন্নি এলি আশরাফ জানান, জাহাজ কোম্পানি থেকে নগরীর সাতমাথা পর্যন্ত সড়কটি চলাচল করতে ঝাকুনিতে পড়তে হয়। এই সড়কটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। চলাচল করতে বেশ কষ্ট হয়। কবে এই সড়কটি সংস্কার করা হবে তা কেউ বলতে পারছে না। তিনি জানান, জনপ্রতিনিধি না থাকায় এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

প্রতিদিন অটো রিকশায় যাত্রী পরিবহণ করেন অটো চালক মোশারফ হোসেন। তিনি জানান, সড়কটি যখন ভালো ছিলো তখন নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত যেতে সময় লেগেছিলো ২০ থেকে ২৫ মিনিট। এখন সড়কে বড় বড় গর্ত হওয়ায় সময় লাগে এক ঘন্টা। সড়কটি ঠিক না থাকলে যানবাহনের ক্ষতি আমাদের ক্ষতি। কেউ বুঝে না আমাদের কষ্ট। রংপুর বিভাগীয় শহর, সিটি করপোরেশন, কিন্তু সড়ক দেখে মনে হয় কোনো গ্রামের সড়কে চলছি। এর থেকে ইউনিয়নের রাস্তাঘাট অনেক ভালো।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান,  রংপুর সিটি করপোরেশন এলাকায় ৩০০ কিলোমিটার পাকা সড়ক ভাঙাচোরা, খানাখন্দে ভরে গেছে। এগুলো মেইনটেন্যান্সের আওতায় আনার জন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা সামান্য কিছু বিশেষ বরাদ্দ পেয়েছি। অগ্রাধিকার ভিত্তিতে এলাকা চিহ্নিত করে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করছি।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

রংপুর সিটির ৯৫৩ কি.মি. পাকা সড়কের মধ্যে ৩শ’ কিলোমিটার অংশ ভাঙাচোরা

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার