Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুর ৩ আসনে জামায়াত প্রার্থী জয়ী

BN DESK
03 September 2026, 02:10 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাহবুবার রহমান বেলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এরই মধ্যদিয়ে জাতীয় পার্টির দূর্গ খ্যাত রংপুর দখলে নিল জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট।

এই আসনের ১৬৯ টি কেন্দ্রের সব কটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৮ হাচার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৯৮ ভোট।

আর এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে ৪৩ হাজার ৭৯০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এছাড়াও আমিরুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে ৮ হাজার ৬৩৮, আব্দুল কুদ্দুস মই মার্কায় ৪৯৫, রিটা রহমান সূর্যমুখী প্রতীকে ৪৬১, আনোয়ার হোসেন বাবলু কাচি মার্কায় ৪১৬ ভোট পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুর ৩ আসনে জামায়াত প্রার্থী জয়ী

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার