Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

BN DESK
10 October 2025, 08:27 PM পড়তে ১ মিনিট
রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করবেন।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় দুপুর ১২টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং বিভিন্ন হল সংসদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা একই মঞ্চে একযোগে শপথবাক্য পাঠ করবেন। এ সময় তাদের অঙ্গীকার থাকবে— শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সুষ্ঠু ছাত্ররাজনীতি চর্চায় অবিচল থাকার।

এছাড়া বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার