Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

BN DESK
10 October 2025, 09:55 PM পড়তে ১ মিনিট
রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

রাজধানীর হানিফ ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন সিএনজিচালক শহীদুল (৫০) ও দোকানকর্মী ইমরান (৪৮)। আহত ব্যক্তির নাম রফিক (৫০)।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গুলিস্তান হেডকোয়ার্টারের এক কর্মকর্তা জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহীদুল ও ইমরান মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার