Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: উপ প্রেস সচিব

BN DESK
10 October 2025, 03:18 PM পড়তে ১ মিনিট
রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: উপ প্রেস সচিব

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন,‘একটা আন্তা বসিয়ে অন্যসব রাস্তা এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে সব মাছ সেখানে যেতে বাধ্য হয়।’ কদিন আগে যমুনায় বড় একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এমন একটা মন্তব্য করেন। সমস্যা দাঁড়ায় যখন দেখা যায়, আন্তা শব্দের মানে কেউ বুঝতে পারেন না। যিনি মন্তব্য করেছেন তার সহকর্মীদেরও বুঝতে অসুবিধা হচ্ছিলো।

ভৌগোলিক কারণে এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব আমার কাছে এসে পড়ে। সবাইকে জানালাম আন্তা মানে মাছ ধরার ফাঁদ। কে কতটা বুঝেছেন জানি না, তবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে। পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টায় অনেকেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: উপ প্রেস সচিব

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার