Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

BN DESK
10 October 2025, 10:45 PM পড়তে ১ মিনিট
রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে এক রাতে দুটি বাড়িতে দুর্র্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল উভয় বাড়ির পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উভয় বাড়ি পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার সিমান্ত এলাকায় অবস্থিত মালশিরা গ্রামের বাসিন্দা আবিদা জুয়েলার্সের মালিক মোয়াজ্জেম সোনার (৪০) এর বাড়ি ও পাশের বাড়িতে একতলা ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত।

ডাকাতদলের সদস্যরা ঘরে প্রবেশ করে প্রথমে মোয়াজ্জেম সোনার ও তার স্ত্রীকে ওড়না দিয়ে বেঁধে মারপিট করে লেপের নিচে ঢেকে রাখে। পরে ঘরে থাকা কাঠের একটি আলমারী ভেঙে ৩ ভরি ওজনের স্বর্ণ-অলঙ্ককার, দুটি মোবাইল ফোন ও নগদ আড়াই লাখ টাকা লুটে নেয়।

অপরদিকে একই রাত ৩টার দিকে পাশের বেলাল উদ্দিনের বাড়ির ভেতরে একই কায়দায় প্রবেশ করে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত। ডাকাতরা পরিবারের সদসদের ওড়না-গামছা দিয়ে বেঁধে রাখে। পরে ঘরে থাকা কাঠের আলমারী, স্টিলের শোকেজ ও বাক্স ভেঙে প্রায় সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণের জিনিস, ৩টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়।

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের সরকারি মোবাইলে বেশ কয়েকবার ফোন ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। তবে শুক্রবার বিকেলে রাজশাহীর সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মির্জা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন বলে মোবাইলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

পরে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, খবর পেয়ে উভয় বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।

এলাকা: রাজশাহী তানোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার