Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর হয়ে বিপিএলে মাঠে নামবেন হারিস

BN DESK
03 September 2026, 08:51 PM পড়তে ১ মিনিট
রাজশাহীর হয়ে বিপিএলে মাঠে নামবেন হারিস

স্পোর্টস ডেস্ক : আর মাত্র এক সপ্তাহ পর মাঠে গড়াবে বিপিএল। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’ দিয়ে টুর্নামেন্টের অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আর শেষ মুহূর্তে পাকিস্তানি তারকা মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। এর আগে হারিসকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে তারা। পাকিস্তানের হয়ে ৬ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলা হারিস বিপিএলে এর আগে খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ২০২৩ বিপিএলে দলটির হয়ে ৪ ম্যাচে ৬৩ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। তরুণ জিসান আলম কিংবা অভিজ্ঞ এনামুল হকের সঙ্গে রাজশাহীর হয়ে ওপেনিং করতে দেখা যেতে পারে তাকে। 

দুর্বার রাজশাহীর স্কোয়াড : এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম ও মোহর শেখ অন্তর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রাজশাহীর হয়ে বিপিএলে মাঠে নামবেন হারিস

B
BN DESK | 23 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার