Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহী বোর্ড এইচএসসিতে ঝরে পড়ল ২৫ শতাংশ শিক্ষার্থী

BN DESK
10 October 2025, 07:53 AM পড়তে ১ মিনিট
রাজশাহী বোর্ড এইচএসসিতে ঝরে পড়ল ২৫ শতাংশ শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে এসে ঝরে পড়েছে রাজশাহী বিভাগের ২৫ শতাংশ শিক্ষার্থী। কলেজে ভর্তি হওয়ার পরে ছেলেরা নানা কাজ কিংবা ছোটখাট চাকরির সন্ধানে চলে যাওয়া এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

আগামী ২৬ জুন সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রাজশাহী বোর্ডের অধীনে এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে ছাত্র ৬৮ হাজার ৯৬০ জন। আর ছাত্রী ৬৪ হাজার ৬৫৩ জন। গতবছরের তুলনায় এবার এইচএসসির পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

গতবার অনিয়মিত ও নিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৫৪৪ জন। রাজশাহী বিভাগের ৮ জেলার ৭৫৫টি কলেজের পরীক্ষার্থীরা মোট ২০৭টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন ১ লাখ ৫২ হাজার ৮৫৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৭৫ হাজার ২০৬ জন। আর ছাত্রী ৭৭ হাজার ৬৫৩ জন। তবে এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেন ১ লাখ ১৪ হাজার ৩০৫ জন।

এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৭০ ও ছাত্রী ৫৭ হাজার ৯৩৫ জন। এবার ৩৮ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেননি। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৮৩৬ ও ছাত্রী ১৯ হাজার ৭১৮ জন। এই শিক্ষার্থীরাই ঝরে পড়েছেন। ছাত্রদের ঝরে পড়ার হার ২৫ দশমিক ৫ শতাংশ। ছাত্রীদের ঝরে পড়ার হার ২৫ দশমিক ৩৯ শতাংশ। ঝরে পড়ার গড় হার ২৫ দশমিক ২২ শতাংশ। গতবছর শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ছিল ২৩ দশমিক ৭০ শতাংশ।

কেন শিক্ষার্থীরা ঝরে পড়ছে, এমন প্রশ্নে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, এসএসসি পাসের পর সবাই ভর্তি হয়। ভর্তির পর অনেক দরিদ্র অনেক ছেলে-মেয়ে গার্মেন্টের মতো ছোটখাট কাজের জন্য চলে যায়। পরীক্ষার আগে আগে এসে তারা নিবন্ধন করতে চায়। কিন্তু তখন আর তারা সুযোগ পায় না। মেয়েদের অনেকের আবার বিয়ে হয়ে যায়। তারা আসতে পারে না।

ফলে এইচএসসিতে এই ঝরে পড়ার ঘটনা ঘটে। তিনি বলেন, ঝরে পড়া নিয়ে সুনির্দিষ্ট কোনো গবেষণা নেই। তবে আমরা সাধারণত এ দু’টি কারণকেই প্রধান বলে মনে করি। প্রত্যেক বছরই কিছু না কিছু ঝরে পড়ার ঘটনা ঘটে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

রাজশাহী বোর্ড এইচএসসিতে ঝরে পড়ল ২৫ শতাংশ শিক্ষার্থী

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার