Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাণীশংকেলে মাদকসহ গ্রেফতার ২

BN DESK
06 February 2024, 07:03 PM পড়তে ১ মিনিট
রাণীশংকেলে মাদকসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পুলিশের অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার পৃথক ২টি ঘটনায় ২টি মামলা দায়ের করে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ওই দিন রানীশংকৈল থানার এসআই (নি:) প্রদিপ চন্দ্র মহন্তের নেতৃত্বে পুলিশের একটি টিম রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় ৩শ’ পিস ইয়াবাসহ মো. আনিসুর রহমানকে (৩০) গ্রেফতার করা হয়। সে উপজেলার ভেবড়া গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে।

অপরদিকে, রানীশংকৈল থানার এসআই (নি:) মো. এরশাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ধর্মগড় ইউয়িনের কাউন্সিল বাজারে অভিযান পরিচালনা করে।

এসময় ২০ পিস ইয়াবাসহ মো. জিয়াউর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়। সে উপজেলার চেকপোস্ট কোলনী গ্রামের মৃত হেরাশ আলীর ছেলে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রাণীশংকেলে মাদকসহ গ্রেফতার ২

B
BN DESK | 06 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার