Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাণীশংকৈলে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
08 March 2024, 09:55 PM পড়তে ১ মিনিট
রাণীশংকৈলে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাস্তার পাশের গাছ কাটার সময় ডাল পড়ে ইসমাল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ মার্চ) দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইসমাল হক পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমোরগঞ্জ এলাকায় রাস্তার পাশের একটি নিম গাছ কাটার সময় নিচ দিয়ে মোটরসাইকেলে আসা ইসমাইলের উপর গাছের ডাল ভেঙে পড়ে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রাণীশংকৈলে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 08 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার