Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাণীশংকৈলে দুইটি অবৈধ ইটভাটায় ২ লাখ জরিমানা

BN DESK
17 February 2024, 11:35 PM পড়তে ১ মিনিট
রাণীশংকৈলে দুইটি অবৈধ ইটভাটায় ২ লাখ জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেএমকে ও ফোরস্টার নামে দুটি ইটভাটায় অবৈধভাবে ভাটা প্রস্তুত ও পরিবেশ দূষণের অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাংবাড়ি মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ।

জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে জেএমকে ও ফোরস্টার ভাটা মালিককে ১লাখ টাকা করে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় জেএমকে ভাটায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জরিমানার পাশাপাশি অভিযুক্ত ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়। এবং ভাটা দুটির কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইট পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আর্ম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে ইটভাটা দুটিতে জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রাণীশংকৈলে দুইটি অবৈধ ইটভাটায় ২ লাখ জরিমানা

B
BN DESK | 17 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার