Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাণীশংকৈলে মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার

BN DESK
03 September 2026, 02:06 AM পড়তে ১ মিনিট
রাণীশংকৈলে মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক (৩৬) মোটরসাইকেল চুরি করতে গিয়ে আবারও জনতার হাতে আটক হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার এবং গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গত বুধবার সন্ধ্যায় পৌরশহরের প্রগতি ক্লাবের পিছনে এক ইফতার পার্টিতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এএসপি সার্কেল রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

জানা যায়, এদিন পৌর শহরের কুয়েতি মসজিদের পাশে আজিজুল হক তার বাড়িতে এক ইফতার পার্টির আয়োজন করেন। বাড়ির বাইরে তার নিজেরসহ অতিথিদের মোটরসাইকেল রাখা ছিল। এরমধ্যে রাজ্জাক তার দুই সহকর্মীকে নিয়ে ওই স্থান থেকে আজিজুলের মোটরসাইকেলটি এক সহকর্মীকে দিয়ে সরিয়ে ফেলার সময় এক মহিলা তা দেখে ফেলেন। 

ওই মহিলা দ্রুত এসে আজিজুলকে খবর দিলে তিনি বাইরে দাঁড়ানো রাজ্জাক ও তার সহকর্মীকে মোটরসাইকেলসহ ধরে ফেলেন। চারদিক থেকে লোকজন ছুটে এসে চোর রাজ্জাককে ঘেরাও করে। ক্ষিপ্ত জনতার রোষ থেকে বাঁচতে রাজ্জাক ও তার সহকর্মী আজিজুলের বাড়িতে ঢুকে যায়। এদিকে ক্ষিপ্ত জনতা রাজ্জাকের মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। ইতোমধ্যে এএসপি সার্কেল রেজাউল হক, ইউএনও রকিবুল হাসান, ওসি সোহেল রানাসহ বিপুল সংখ্যক ঘটনাস্থলে এসে হাজির হন। প্রায় দু’ঘন্টাব্যাপী পুলিশ ও জনতার মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে সরিয়ে রাজ্জাক ও তার সহকর্মী রেজওয়ানকে উদ্ধার ও গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

এএসপি সার্কেল রেজাউল হক বলেন, রাজ্জাকের  বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মামলা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের দু’জনকে থানায় নেওয়া  হয়েছে।

ওসি সোহেল রানা জানান, এনিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার আসামিদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রাণীশংকৈলে মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার

B
BN DESK | 04 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার