Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রানের পাহাড়ে দাড়িয়ে নাঈম শেখ ,জাতীয় দলে ফেরার অপেক্ষা

BN DESK
03 September 2026, 09:06 PM পড়তে ১ মিনিট
রানের পাহাড়ে দাড়িয়ে নাঈম শেখ ,জাতীয় দলে ফেরার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:  দারুন ছন্দে আছেন নাঈম শেখ। নাঈম শেখের জাতীয় দলে ফেরাটা এখন যেন শুধুই সময়ের ব্যাপার। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনুষ্ঠিত ৭ ম্যাচ খেলে নাঈমের এখন পর্যন্ত ৪৫৯ রান। গত আসরে দেশের ঘরোয়া প্রতিযোগিতা এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটের  সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম শেখ। একই ধারাবাহিকতায় সবশেষ বিপিএলেও এই বাঁ-হাতি ব্যাটার সর্বোচ্চ রান করেছেন। 

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ পাকিস্তানের বিপক্ষে। যেখানে তাকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নাঈম লিখেছিলেন, ‘চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আমি ১০০ চার ও ৫০টি ছক্কা মারতে চাই। নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ। আমি কি করতে পারব?’

নিজেকে দেওয়া সেই চ্যালেঞ্জে পাস করতেই পুরো নিবেদন ঢেলে দিচ্ছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। গতকাল শাইনপুকুরের বিপক্ষে ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলার পর নাঈম বলেছেন, ‘প্রিমিয়ার লিগে আমি ৫০০ রান করেছি, ৬০০–৮০০ রান করেছি, এমনকি ৯৫০ রান করারও নজির আছে। তাই এখন নতুন একটা মানসিকতা ঠিক করেছি যে এটা (বাউন্ডারির রেকর্ড) সম্ভব কি না। নিজের সীমাটা বাড়ানোর চেষ্টা করছি। আগে ৫০০-৬০০ রান করলে হয়তো সিঙ্গেল বেশি থাকত, বাউন্ডারি কম মারতাম। এবার ব্যক্তিগতভাবে লক্ষ্য ঠিক করেছি ১০০ বাউন্ডারি ও ৫০ ছক্কা মারার। চেষ্টা থাকবে লক্ষ্য পূরণ করার।’


নাঈম আরও বলেন, ‘গত দুই বছর রান পাওয়ার নেপথ্যে কোনো রহস্য নেই। উইকেট আন্দাজ করে, নিজের খেলা বুঝে ধারাবাহিক রান করার চেষ্টা করছি। আগের ভুলগুলো যেন আর না করি। বেশি করে শিক্ষা নিয়ে যেন ইনিংস লম্বা করতে পারি। ক্যারিয়ারের শুরুতে আমি ৪০-৫০-৭০ রানে অনেকবার আউট হয়েছি। এখন যেদিন সেট হই, সেদিন আর মিস করি না। ভালো শুরু পেলে ইনিংস আরও লম্বা করার চেষ্টা করি। যত লম্বা করা যায়... ১৩০-১৪০... ওয়ানডেতে কোনো সীমা নেই।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রানের পাহাড়ে দাড়িয়ে নাঈম শেখ ,জাতীয় দলে ফেরার অপেক্ষা

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার