Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার

BN DESK
09 October 2025, 11:29 PM পড়তে ১ মিনিট
র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: র‌্যাব-১৩’র অভিযানে দিনাজপুর হতে অবৈধ বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের আভিযানিক দল রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার ১০নং কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডে তালাবদ্ধ ট্রাঙ্কের ভিতর থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল ও ১ টি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড গুলিসহ দিনাজপুরের সদর থানার বড়গ্রাম ছাইথুনখুড়ি গ্রামের আব্দুল জব্বারের পুত্র অভিযুক্ত মো: মোসলেম (৩৫) ও মুরসালিন বাবুকে (২৮) গ্রেফতার করে।

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ  আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।    

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার