Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

র‌্যাব-১৩’র অভিযানে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
10 October 2025, 01:16 PM পড়তে ১ মিনিট
র‌্যাব-১৩’র অভিযানে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: র‌্যাব-১৩’র অভিযানে নীলফামারী জেলার সদর থানা এলাকা হতে ২৫ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, র‌্যাব-১৩, রংপুর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সদর থানার গাছবাড়ী গ্রামে চেকপোষ্ট ডিউটি করাকালে দেহ তল্লাশি করে ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার ও একটি সিএনজি জব্দ করে।

এসময় সৈয়দপুর পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র মো: কামরুদ্দিন কামু (৩৫) ও দিনাজপুরের সুবড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মো: মজনু ইসলামকে (৩৯) গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

র‌্যাব-১৩’র অভিযানে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার