Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

র‌্যাব ১৩’র পৃথক অভিযানে ইয়াবা ফেন্সিডিল জব্দসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
09 October 2025, 10:38 PM পড়তে ১ মিনিট
র‌্যাব ১৩’র পৃথক অভিযানে ইয়াবা ফেন্সিডিল জব্দসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র‌্যাব ১৩’র পৃথক অভিযানে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩শ বোতল ফেন্সিডিল জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানে গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার ৫নং সুন্দরপুর ইউপির ৮নং ওয়ার্ডের দশমাইল শ্যামাকালী মন্দিরের সামনে অভিযান পরিচালনা করে আসামীর দেহ তল্লাশী করে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিরিরবন্দরের মোহাম্মদ আলীর পুত্র আব্দুল মজিদ (২৮) ও আব্দুর রহমানের পুত্র আসাদুজ্জামান রিপনকে (২৯) গ্রেফতার করে।

পরবর্তীতে র‌্যাব-১৩ সদর কোম্পানী, রংপুরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল তল্লাশী করে ৩শ বোতল ফেন্সিডিল ও দুইটি মোটরসাইকেল জব্দসহ  পারভেজ রহমান (২২), পিযুষ চন্দ্র রায় (২৫), ও শ্রী সাধন চন্দ্র রায়কে গ্রেফতার করে।

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

র‌্যাব ১৩’র পৃথক অভিযানে ইয়াবা ফেন্সিডিল জব্দসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার