Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে ৫

BN DESK
10 October 2025, 04:32 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে ৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক। তিনি জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

নিহতরা হলেন- মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুনুর রশিদ। বাকি দুজনের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে ৫

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার