Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লর্ডসের ফাইনালে টেস্ট ইতিহাসের বিচিত্র সব  ঘটনা ও রেকর্ড

BN DESK
10 October 2025, 09:50 PM পড়তে ১ মিনিট
লর্ডসের ফাইনালে টেস্ট ইতিহাসের বিচিত্র সব  ঘটনা ও রেকর্ড

স্পোর্টস ডেস্ক: লর্ডসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন ছিল বোলারদের। দুই দলের বোলাররা দাপুটে পারফরম্যান্স করে ১৪ উইকেট তুলে নেন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা নেন ৫ উইকেট। মার্কো ইয়ানসেন তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২১২ রানে গুটিয়ে দেন। অস্ট্রেলিয়ান পেসাররাও আগুন ঝরান শেষ সেশনে। মিচেল স্টার্ক নেন দুটি উইকেট। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড একটি করে উইকেট নিলে ৪ উইকেটে ৪৩ রানে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা।

ফাইনালের প্রথম দিন ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার এক বিচিত্র ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডে ১৮৮০ সালে এই সংস্করণের প্রথম খেলা শুরু হয়েছিল। দেশটিতে ৫৬১ টেস্টে প্রথমবার এক বিচিত্র ঘটনা ঘটলো। প্রথম ইনিংসে দুই দলেরই এক নম্বর ব্যাটার শূন্য রানে আউট হলেন, যা ইংল্যান্ডে প্রথম। বুধবার এই বিব্রতকর ঘটনার শিকার অস্ট্রেলিয়ার উসমান খাজা ও দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এমন ঘটনা দশমবার ঘটলো।রাবাদা অসাধারণ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ইতিহাসে নাম লিখেছেন। ১৫.৪ ওভারে ৫১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তাতে লিজেন্ডারি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডকে পেছনে ফেলে টেস্টে দক্ষিণ আফ্রিকার শীর্ষ উইকেটশিকারির তালিকায় চারে ওঠেন তিনি। ৭১ টেস্টে ৩০ বছর বয়সী পেসারের উইকেট ৩৩২টি। ডোনাল্ড ৭২ ম্যাচে নেন ৩৩০ উইকেট।রাবাদা আরেকটি বিরল রেকর্ড গড়েছেন। দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ফাইনালে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। ২০২১ সালের ফাইনালে ভারতের বিপক্ষে এই কীর্তি প্রথম গড়েছিলেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন।

এছাড়া মেজর আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন রাবাদা। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি ফাইনালে প্রথমবার এই মাইলফলক ছোঁন জ্যাক ক্যালিস। ৩০ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।আইসিসির নকআউট ম্যাচে রাবাদার রেকর্ড মুগ্ধ হওয়ার মতো। পাঁচ ম্যাচ খেলে তার শিকার ১১ উইকেট। গড় ১৯.২৭। নকআউটে বুধবারের বোলিং ফিগারই তার সেরা। আইসিসি নকআউটে সর্বকালের শীর্ষ বোলারের তালিকায় এখন রাবাদা তিন নম্বরে। তার উপরে আছেন ক্যালিস (১৪) ও শন পোলক-ডোনাল্ড (১৩)।

লর্ডস রাবাদার জন্য স্মরণীয় ভেন্যু। এখানে তিন টেস্টেই ১৬.৮৩ গড় ও ৩০.২ স্ট্রাইক রেটে ১৮ উইকেট তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার পারফরম্যান্স তাকে নিয়ে গেছে মরনে মরকেলের (১৫) উপরে। লর্ডসে এখন তিনিই সর্বোচ্চ টেস্ট উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকান। এছাড়া এই ঐতিহাসিক গ্রাউন্ডে একাধিকবার পাঁচ উইকেট নেওয়া তৃতীয় দক্ষিণ আফ্রিকান বোলার তিনি। এই অভিজাত তালিকায় আরও আছেন ডোনাল্ড ও মাখায়া এনটিনি।

অস্ট্রেলিয়ার পেস বোলার স্টার্কও মাইলফলক ছুঁয়েছেন। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এখন তিনিই শীর্ষ উইকেটশিকারি। নিজের পঞ্চম আইসিসি ফাইনালে ১১তম উইকেট নিয়ে পেছনে ফেলেছেন মোহাম্মদ শামিকে। ভারতীয় পেসার চার ফাইনালে ১০ উইকেট নেন।

আইসিসি নকআউট ম্যাচে যৌথভাবে দ্বিতীয় শীর্ষ উইকেট শিকারি এই অজি পেসার। ২২ উইকেট নিয়ে সাবেক অজি লিজেন্ড গ্লেন ম্যাকগ্রা ও শামির সঙ্গে ভাগ বসিয়েছেন তিনি। ২৩ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে শ্রীলঙ্কার সাবেক গ্রেট মুত্তিয়া মুরালিধরন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লর্ডসের ফাইনালে টেস্ট ইতিহাসের বিচিত্র সব  ঘটনা ও রেকর্ড

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার