Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটের পাটগ্রামে অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি গাছ

BN DESK
03 September 2026, 03:51 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো মাঠে ফেলে রাখা মূল্যবান গাছ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের সম্ভাব্য রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

জানা যায়, কয়েকবছর আগে বিভিন্ন স্থান থেকে কাটা গাছ এনে ডাকবাংলো মাঠে সংরক্ষণ করা হয়। এসব গাছের মধ্যে দামি মেহগনি কাঠও রয়েছে, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। তবে যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে কাঠগুলো খোলা আকাশের নিচে পড়ে থেকে ধীরে ধীরে নষ্ট হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বড় বড় গাছের গুড়িগুলো এলোমেলোভাবে মাঠে পড়ে আছে। বৃষ্টি ও রোদে কাঠের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কাঠে ফাটল ধরেছে, আবার কিছু অংশে পচন শুরু হয়েছে। এলকাবাসী অভিযোগ করে বলেন, ‘এগুলো সঠিকভাবে সংরক্ষণ বা দ্রুত নিলামে বিক্রি করা হলে সরকারের রাজস্ব আয় হতো। কিন্তু দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় এখন এগুলোর মূল্য কমে যাচ্ছে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদের অপচয় আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটের পাটগ্রামে অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি গাছ

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার