Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

BN DESK
04 September 2026, 03:26 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে রিপু (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটেরপাড় বটতলী এলাকায় ধরলা নদীতে অভিযান চালানো হয়। আদালতে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের নেতৃত্বে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমানসহ থানার একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটেরপাড় বটতলী এলাকায় ধরলা নদীতে অভিযান চালায়।

এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে রিপু নামে এক যুবককে আটক করেন। পরে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার