Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

BN DESK
04 September 2026, 01:37 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান হোসেন ওই গ্রামের মৃত ভজে মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে টেপুরগাড়ি গ্রামের আমির হোসেনের ধানক্ষেতে কাজ করতে যান তিনি। ধান ক্ষেতের ওপর দিয়ে বাঁশের খুঁটিতে একই গ্রামের ওমর ফারুকের বাড়িতে নেওয়া বিদ্যুৎ সংযোগের তার ক্ষেতের পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন সুলতান।

এ সময় অন্যান্যরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার