Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও ৬ জনকে পুশইন করেছে বিএসএফ

BN DESK
04 September 2026, 12:37 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও ৬ জনকে পুশইন করেছে বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা :  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে আবারও ৬ নারী ও পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও এক নারী রয়েছেন। আজ শনিবার (১৪ জুন) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্তে তাদের পুশইন করে বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৪ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের  ডাঙ্গাপাড়া সীমান্তের  প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপ-পিলারের  ওপারের  ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত।

এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪ টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুই পুরুষকে ঠেলে পাঠায়। পরে তারা বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরের ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে দিকে ঘোরাফেরা করছিলেন।

স্থানীয় এলাকাবাসী তাদের দেখে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি-বিএসএফ) সর্তক অবস্থানে রয়েছে।

এবিষয়ে শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান সীমান্ত দিয়ে পুশ ইনের সত্যতা নিশ্চিত করে জানান, পুশ ইনের শিকার ব্যক্তিরা ভারতীয় চা বাগানে অবস্থান করছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও ৬ জনকে পুশইন করেছে বিএসএফ

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার