Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটের পাটগ্রাম স্টেশনে দেখা মিলল পুশইনের শিকার দুই ভারতীয় নাগরিক

BN DESK
04 September 2026, 01:00 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটের পাটগ্রাম স্টেশনে দেখা মিলল পুশইনের শিকার দুই ভারতীয় নাগরিক

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় নাগরিকের সন্ধান মিলেছে। গতকাল সোমবার দিবাগত রাতে স্থানীয় লোকজন তাদের শনাক্ত করেন। আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই ভারতীয় নাগরিক পাটগ্রাম রেলস্টেশনে অবস্থান করছিলেন।

জানা যায়, তাদের একজন ৭৪ বছর বয়সী ইউসুফ আলী দেশটির আসাম রাজ্যের দরং জেলার চেপাজা থানার বাসিন্দা। অপরজন ৬৫ বছরের শামসুল হকের বাড়ি ওই রাজ্যের গোয়ালপাড়া জেলার বিজনী থানায়। ইউসুফ আলী জানান, আটদিন আগে অন্যদের সাথে তাদের পুশইন করা হয়। পরে তারা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে পাটগ্রাম রেলস্টেশনে আশ্রয় নেন। পুশইনের সময় ৯ হাজার ৩শ’ ভারতীয় রুপি,  আই কার্ড ও প্যানকার্ড কেড়ে নিয়েছে বিএসএফ। দুই বছর জেলও খেটেছেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে ও সকালে পাটগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডারকে জানিয়েছি। লোকগুলো রেলস্টেশনে পুলিশের নজরদারিতে আছে। বিজিবি জানায়, উর্ধ্বতন কর্ক্ষৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করছে। খোঁজখবর নিয়ে তাদের ফেরত পাঠাতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটের পাটগ্রাম স্টেশনে দেখা মিলল পুশইনের শিকার দুই ভারতীয় নাগরিক

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার