Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন

BN DESK
03 September 2026, 08:04 PM পড়তে ১ মিনিট
লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে দুই শিশু ও তিন নারীসহ নয়জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার ৮৩৮ নম্বর পিলারের পাশ দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে বিজিবি টহল দল বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রাব্বির স্ত্রী মোছা. বর্ষা (২২) ও তাদের তিন বছরের মেয়ে মোছা. জয়া, মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬) এবং মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০)। 

বিজিবি জানায়, প্রায় ১০ বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিল। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্য থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ-এর মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতরা বর্তমানে বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার