Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে কালচারাল অফিসারের আপত্তিকর ছবি ভাইরাল

BN DESK
10 October 2025, 08:39 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে কালচারাল অফিসারের আপত্তিকর ছবি ভাইরাল

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদের একটি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে ওই কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদকে এক নারীর সঙ্গে কক্ষে সময় কাটাতে দেখা গেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা।

গত রোববার সন্ধ্যার পর থেকে ফেসবুকে ওই ছবি ভাইরাল হওয়ার পর থেকে হাসানুর রশিদ মাকসুদ অফিসে ছুটির আবেদন দিয়ে গা ঢাকা দিয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) সরেজমিনে শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখা যায়, কর্মকর্তার অফিসে তার স্ত্রী অবস্থান করছেন। তিনি জানান, দুই-তিন দিন ধরে মাকসুদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। পারিবারিক কিছু সমস্যা হয়েছিল। এরপর থেকে তিনি ফোন বন্ধ করে রেখেছেন।

জানা যায়, হাসানুর রশিদ মাকসুদ জেলা প্রশাসক ও একাডেমির সভাপতির বরাবর চিকিৎসাজনিত কারণে ১১ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেছেন। তবে জেলা প্রশাসক এইচ.এম রকিব হায়দার জানিয়েছেন, ছুটির আবেদন পেয়েছি কিন্তু সেটি অনুমোদন করা হয়নি।

এ বিষয়ে হাসানুর রশিদ মাকসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরকারি মোবাইলটি বন্ধ পাওয়া যায়। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে এ বিষয়ে কথা হলে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম রকিব হায়দার বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা পড়েনি। যদি কেউ অভিযোগ করে তাহলে থানায় দেওয়া ভালো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে কালচারাল অফিসারের আপত্তিকর ছবি ভাইরাল

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার