Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ৯ জনকে অচেতন করে বাড়িতে চুরি

BN DESK
03 September 2026, 03:59 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট সংবাদদাতা : ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৯ জন সদস্যকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার শেষ রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগীরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কৌশলে আগেই খাবারের সাথে বা পানির সাথে উচ্চমাত্রার চেতনানাশক মিশিয়ে দিয়েছিল।

গভীর রাতে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে দুর্র্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার ভেঙে টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ওই বাড়ির কারও সাড়া না পেয়ে ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা প্রথমে সংকটাপন্ন থাকলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তবে তারা এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি। পাটগ্রাম থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিকৃত মালামাল উদ্ধার এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ৯ জনকে অচেতন করে বাড়িতে চুরি

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার