Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

BN DESK
03 September 2026, 05:31 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : লালমনিরহাটে গৃহবধূ গণধর্ষণ মামলার এক আসামিকে রংপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গতকাল রোববার রাতে রংপুর মহানগরীর তাজহাট থানার দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি লালমনিরহাটের হাতীবান্ধা থানার উত্তর পারুলিয়া গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. রকিবুল ইসলাম(৩২)। আজ সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, মামলার প্রধান আসামি বেলাল ভিকটিমের পূর্ব পরিচিত। ঘটনার দিন আসামি বেলাল, রকিবুল এবং ছাইয়াকুল পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা শেষে গত ২২ এপ্রিল ভিকটিম নিজে বাদি হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন।

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৩, রংপুরের আভিযানিক দল গতকাল রোববার রাতে দর্শনা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মো. রকিবুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার