Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে চুরির অভিযোগে ৫ নারী আটক

BN DESK
10 October 2025, 07:47 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে চুরির অভিযোগে ৫ নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে চুরির অভিযোগে ৫ নারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে সদরের রাধা গিরিধারী ইসকন মন্দির থেকে তাদের আটক করা হয়। জানা যায়, লালমনিরহাটে রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা মহোৎসবে শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশ ধরে প্রবেশ করে একটি নারী চোরচক্র।

ভিড়ের মধ্যে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নিতে এসেছিল তারা। ধর্মীয় অনুষ্ঠানে তাদের আচরণে অসংগতি ধরা পড়লে সন্দেহ হয় ভক্তদের। একপর্যায়ে ওই পাঁচ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিভিন্ন অনুষ্ঠান টার্গেট করে তারা চুরিকর্ম সম্পাদন করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতরা হলো লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী ও রেজিনা খাতুন।

তারা সবাই ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা। জেলা ইসকন সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস জানান, চক্রটি হিন্দু নারীর বেশে ঢুকে পড়েছিল মন্দির এলাকায়। মহিলাদের সাথে মিশে গয়না লুট করতে এসেছিল তারা।

গত বছরও এমন একটি চক্র ধরা পড়েছিল বলেও জানান তিনি। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে চুরির অভিযোগে ৫ নারী আটক

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার