Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে জাপা অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা আটক ২

BN DESK
04 September 2026, 01:01 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে জাপা অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা আটক ২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দুইজনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।
গত সোমবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন জাতীয় ছাত্রসমাজের লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান।

এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট শহরের খোচাবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম ও সাহেবপাড়া এলাকার মমিনুল ইসলাম। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তালাবদ্ধ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। চক্রটি তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে।

এ সময় আসবাবপত্রের ক্ষতির পাশাপাশি সেখান থেকে টেলিভিশন, আইপিএস, পানির পাম্প, স্ট্যান্ড ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এক পর্যায়ে কার্যালয়ের বিভিন্ন ধরনের মালামাল ও আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, অজ্ঞাতদের বিরুদ্ধে বাদির দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এ মামলায় দুইজনকে গ্রেফতার করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে জাপা অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা আটক ২

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার