Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে জিএম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের 

BN DESK
10 October 2025, 09:51 PM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে জিএম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের 

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক এমপি জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা করা হয়েছে। শেরিফা কাদের দলের প্রেসিডিয়াম সদস্য বলে জানা গেছে। এছাড়া মামলায় দলের চেয়ারম্যানের উপদেষ্টা জাহিদ হাসান লিমনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রায় সাড়ে ছয় বছর পর এ মামলাটি করা হলো। গতকাল সোমবার বিকেলে বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় এ মামলাটি দায়ের করেন খলিলুর রহমান নামের ওই পোলিং এজেন্ট।

মামলার বাদি খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের বিএনপির পোলিং এজেন্ট ছিলেন তিনি।

মামলার এজাহারে যা উল্লেখ করা হয় তা হচ্ছে খলিলুর রহমানকে পোলিং এজেন্ট হিসেবে নিযুক্ত করা হয় শুনে ভোটের আগের দিন ২৯ ডিসেম্বর সন্ধ্যায় কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বলেন খলিলুর ভোটকেন্দ্রে গেলে তাকে ‘লাশ হয়ে ফিরতে হবে’।

এরপরও খলিলুর রহমান দায়িত্ব পালনের জন্য ভোটকেন্দ্রে যান। বেলা সাড়ে ১১টার দিকে জি এম কাদের ও শেরিফা কাদেরের নির্দেশে তাদের অনুসারী কয়েকজন তাকে কেন্দ্রের বাইরে নিয়ে গিয়ে মারধরসহ গালিগালাজ করেন। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এজাহার সূত্র মতে ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। স্বৈরশাসকদের ভয়ে কোথাও মামলা করার সাহসও হয়নি তার। এ কারণে মামলা করতে এতটা বিলম্ব হলো বলে মামলায় উল্লেখ করা হয়।

খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আওয়ামী লীগের সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসিয়ে জি এম কাদের ফ্যাসিস্ট সরকারের বৈধতা দিয়েছেন। তার আমলে নির্বাচন কীভাবে হয়েছে, তার একটি সামান্য নমুনা হচ্ছে বিএনপির পোলিং এজেন্টদেরকে ভোটকেন্দ্র থেকে ভয়ভীতি ও মারধর করে বের করে দেওয়া হয়। আমি নিজে এর প্রত্যক্ষদর্শী।

এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারধর, সাধারণ জখম, হত্যাচেষ্টা, হুমকি ও হুকুমদানের অভিযোগে জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটির তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মামলার আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই অফিসার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে জিএম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের 

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার