Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে তিস্তার ভাঙন থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের চেষ্টা

BN DESK
04 September 2026, 12:41 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে তিস্তার ভাঙন থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর ভাঙন থেকে আবাদি জমিসহ বসতভিটা রক্ষার জন্য নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ শুরু করছেন গ্রামবাসী। গত কয়েকদিন ধরেই চলছে বাঁধ নির্মাণের কাজ। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যরে এ বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ টাকা। স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে এই বাঁধ নির্মাণের কাজ করছে এলাকাবাসী।

জানা যায়, ২০২২ সালে ইন্ট্রাকো সোলার পাওয়ার লি. নামে একটি প্রতিষ্ঠান তিস্তা নদীর মাঝখানে নদীর গতিপথ রোধ করে একটি রাস্তা নির্মাণ করে। এতে চলতি বছরসহ গত তিন বছরে তিস্তা নদীর ভাঙনে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন শৈলমারীর ৩নং ওয়ার্ডের নদী তীরবর্তী শতাধিক পরিবাবের বসতভিটা, আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়। এতে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার। এ অবস্থা থেকে উত্তরণের পাশাপাশি এলাকার কয়েকশ’ একর আবাদি জমি রক্ষায় বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়।

নির্মাণ কাজে নিয়োজিতদের অনেকেই আক্ষেপ করে বলেন, উন্নয়নের নামে নদী পাড়ের মানুষের জীবন নিয়ে খেলার পরিণতি এখন ভোগ করতে হচ্ছে তাদের। তাই শেষ সম্বল রক্ষায় গ্রামের সবাই একতাবদ্ধ হয়ে নিজস্ব অর্থায়নে এ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন। এ কাজে সরকারি সহায়তা কামনা করেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে তিস্তার ভাঙন থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের চেষ্টা

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার