Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত তিনদিন আরও বাড়বে জানালো পাউবো

BN DESK
04 September 2026, 01:05 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত তিনদিন আরও বাড়বে জানালো পাউবো

লালমনিরহাট প্রতিনিধি : উজানের ঢল ও ভারি বর্ষণে তিস্তার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি তলিয়ে গেছে। আগামী তিন দিন তিস্তায় পানি আরও কিছুটা বাড়তে পারে বলে জানা গেছে।

লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বাদাম, ভুট্টা, পাট ও কাঁচা-পাকা ধান ক্ষেত গুলো ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও ফসল পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন তিস্তায় পানি আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

কৃষকদের অভিযোগ, ফসল ঘরে তোলার সময় হঠাৎ তিস্তার পানি বাড়ায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন তারা। কেউ কেউ নৌকা নিয়ে জমি থেকে ফসল উদ্ধারের চেষ্টা করছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব হচ্ছে না।

মহিষখোচার গোবর্ধন এলাকার কৃষক লতিফ মিয়া বলেন, “আমার দুই একর জমিতে ভুট্টা ছিল। কাটারও সময় হয়েছিল, কিন্তু হঠাৎ পানি এসে সব ভাসিয়ে নিয়ে গেল। এখন আর কিছুই করার নাই।” আরেক কৃষক একরামুল হক বলেন, আর ১৫ থেকে ২০ দিন সময় পেলেই বেশিরভাগ ফসল ঘরে তুলতে পারতেন তিনি। হঠাৎ বন্যায় অনেক ক্ষতি হবে এমনটাই আশঙ্কা করছেন তিনি।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইখুল আরিফিন বলেন, “ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এবারের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হঠাৎ এই বন্যা হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় তিস্তার পানি বৃদ্ধি নিয়ে কথা হলে পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। তিনি বলেন, শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর প্রতিরক্ষা কাজ সম্পন্ন করা হয়েছে। তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন তিস্তায় পানি আরও কিছুটা বাড়তে পারে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত তিনদিন আরও বাড়বে জানালো পাউবো

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার