লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুষভান্ডার বাজারের পোল্ট্রি ব্যবসায়ী বেলাল হোসেন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বেলাল দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বেলাল হোসেন সন্ধ্যায় বাড়ি থেকে বাজার যাওয়ার সময় আমিনগঞ্জ থেকে তুষভান্ডারগামী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন বেলাল হোসেন। এ ঘটনায় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।