Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে দুই হোটেল মালিকের জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ

BN DESK
04 September 2026, 12:22 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে দুই হোটেল মালিকের জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের অভিযোগে দুই হোটেল মালিকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কালীগঞ্জ শাখার সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঢাকা হোটেলকে ৫ হাজার টাকা এবং মুসকান হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

অভিযানের সময় ক্যাব-কালীগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদুল ইসলাম শীষ। অভিযান শেষে ইউএনও জাকিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁঁকিতে ফেলার বিরুদ্ধে আমাদের এ অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে দুই হোটেল মালিকের জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার