Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ বেড়েছে

BN DESK
04 September 2026, 01:11 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ বেড়েছে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বর্তমানে পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে চাষিদের মাঝে পেঁপে চাষে উৎসাহ বাড়ছে। অনেকেই রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

পেঁপে চাষিরা জানান, বেলে দোআঁশ মাটিতে ও উঁচু জমিতে পেঁপে চাষ করা সম্ভব এবং এতে রোগবালাইও তুলনামূলক কম হয়। চাষিরা স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক পতিত জমিতেও বাণিজ্যিকভাবে পেঁপে চাষে উৎসাহিত হন। এরপর তারা পেঁপে গাছ রোপণ করেন।

পেঁপে চাষিরা আরও জানান, স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে চারা রোপণের আগে এক ফুট দৈর্ঘ্য ও এক ফুট প্রস্থ গর্ত করে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব সার দিয়ে এক সপ্তাহ গর্তগুলো ভরে রাখেন। এরপর দেড় মাস বয়সের পেঁপে চারা রোপণের তিন মাস পর গাছে ফুল ধরে এবং ধীরে ধীরে ফল ধরতে শুরু করে। চার মাস পর থেকে ফল সংগ্রহ শুরু হয় বলে তিনি জানান।

জানা যায়, পাকা ফল অধিক জনপ্রিয় হলেও বিপণন ব্যবস্থার প্রতিকূলতা থাকায় কাঁচা ফল সবজি হিসেবে বিক্রি করেন তারা। একটি গাছ ৩ থেকে ৪ বছর ফল দেয়, তাই চাষিরা আশাবাদী। কোনোরূপ বৈরী পরিস্থিতি তৈরি না হলে ১ লাখের অধিক টাকার পেঁপে বিক্রি করতে পারবেন তারা।

লালমনিরহাটের কৃষি বিভাগের একটি দায়িত্বশীল সূত্র বলেন, তিনি পেঁপে চাষিদেরকে সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, বর্তমানে বাড়ির আঙিনায় পতিত জমিতে বিভিন্ন সবজি চাষের পাশাপাশি কৃষকরা স্বল্প পুঁজি খাটিয়ে বাণিজ্যিক ভিত্তিতে স্থানীয় জাতের পেঁপে চাষে উৎসাহিত হয়েছেন। এর ফলে চাষিদের মধ্যে আরো আগ্রহ বাড়বে বলেও জানান সূত্রটি।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ বেড়েছে

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার