Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

BN DESK
04 September 2026, 12:38 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লালমনিরহাট সরকারি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী মোহাম্মদ মেরাজ ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গতকাল শুক্রবার জুমার নামাজের ঠিক পূর্বমুুহূর্তে পাটগ্রাম থেকে বাউরা-বড়খাতা অভিমুখে বড় মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিলে বাউরা ইউনিয়নের রেলগেট সংলগ্ন এলাকার মেইন রোডে এ দুর্ঘনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নামাজের উদ্দেশ্যে দুই বন্ধু মেরাজ ও অনিক মোটরসাইকেলে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ মেরাজের মৃত্যু হয়। মোটরসাইকেল এ থাকা অনিক ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে আহত অনিককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত মেরাজ পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোর্ট এর আলিউল ইসলামের ছেলে। মেরাজ পাটগ্রাম ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা অনামিকা আক্তারের ছোট ভাই বলে জানা যায়। আহত অনিক পাটগ্রাম পৌরসভার একরামুল হকের ছেলে।

বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে মোহাম্মদ মেরাজ নামে একজন নিহত হয়েছেন এবং অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই পিকআপ চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার