Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

BN DESK
10 October 2025, 07:47 PM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে আছিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে আদিতমারী উপজেলার উত্তর গোবধা গ্রামের খালকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দলিল ইসলাম নামের এক ব্যক্তির সাথে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে ৭৪ শতক জমি নিয়ে বিরোধ চলছিল।

আদালতের রায়ে জমিটি দলিল ইসলামের পক্ষে গেলেও প্রতিপক্ষ আতিয়ার, মতিয়া, রেজাউল, ফজলের হক ও ফজলু ওই জমি দখল করতে যান। এ সময় দলিল ইসলামের মা আছিয়া বেগম জমি দখলে বাধা দিলে প্রতিপক্ষের এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করেন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। নিহত আছিয়ার নাতি শরিফুল ইসলাম বলেন, আদালত রায় দেওয়ার পরও প্রতিপক্ষ জোর করে জমি দখলের চেষ্টা করছিল। বাধা দিলে তারা হামলা করে আমার দাদিকে মেরে ফেলে।

এ ব্যাপারে কথা হলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মিষ্টি বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার