Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে ফ্রিজ মেকারকে মারপিট

BN DESK
06 September 2026, 12:45 PM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে ফ্রিজ মেকারকে মারপিট

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ফ্রিজ মেরামত করতে বিলম্ব হওয়ায় ফ্রিজ মেকারকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেন মারপিটের শিকার ওই মেকার। হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার ফ্রিজ মেকানিক মানিক হোসেন বাবুর কাছে একই এলাকার দবিয়ার ইসলামের ছেলে কাজল কয়েকদিন আগে একটি ফ্রিজ মেরামত করতে দেন। পরবর্তীতে যান্ত্রিক সমস্যার কারণে মেরামতে বিলম্ব হওয়ায় কাজল গত শুক্রবার রাতে মেকার মানিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধরক মারপিট করে আহত করে।

এরপর আহত মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কাজলের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় অভিযোগ দেয়া হয়। কাজল একজন মাদক ব্যবসায়ী। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে মাদক মামলায় হাজতবাসের পর আদালত থেকে জামিনে মুক্তি পায় বলে থানায় দায়ের করা ওই অভিযোগে তা উল্লেখ করা হয়। কাজল এলাকার আওলাদ হোসেনের ছেলে।

এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে ফ্রিজ মেকারকে মারপিট

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার