লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে বজ্রপাতে আব্দুল করিম (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর সফিরহাট এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজেদের ক্ষেত থেকে ভুট্টা তোলার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এ সময় আব্দুল করিম বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান জানান, শুক্রবার সকালে বজ্রপাতে আব্দুল করিমের মৃত্যু হয়। ওই সময় তিনি ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।