Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

BN DESK
03 September 2026, 03:30 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাটে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। 

আজ রোববার (২২ মার্চ) সকালে লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বিজিবি ক্যান্টিন মোড় ঘোরার সময় কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে আসা একটি অটোরিকশাকে (ইজিবাইক) সরাসরি ধাক্কা দেয়। বাসের প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

আহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন- আয়নাল হক (৭০), তাঁর জামাতা বাবর আলী (৪৫), ছেলে গোলাম রব্বানী (৪২), মেয়ে আছিয়া (৪৫), নুরবানু (৩২) এবং বাবর আলীর ৫ বছর বয়সী শিশু সন্তান আবদুল্লাহসহ আরও দুজন।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিয়াউল হাসান শিপলু জানান, হাসপাতালে নিয়ে আসা ৮ জন আহতের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ওই বাসটি ক্যান্টিন মোড় পার হওয়ার সময় কালীগঞ্জ থেকে কুলাঘাটগামী অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে অভিযান চলছে।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার