Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে ভাতিজার দা’র কোপে চাচা নিহত

BN DESK
10 October 2025, 10:00 PM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে ভাতিজার দা’র কোপে চাচা নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার দা’র কোপে চাচা নিহত হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচা আবু সামার সঙ্গে ভাতিজা আবুল হাসেমের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা আবুল হাসেম চাচা আবু সামাকে ধারালো দা দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবু সামার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আবুল হাসেমের স্ত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘাতক আবুল হাসেমকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে ভাতিজার দা’র কোপে চাচা নিহত

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার