Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে মহিলা আ’লীগ এড. রুমী কারাগারে 

BN DESK
03 September 2026, 04:29 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা মহিলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ সদস্য, সাবেক সংসদ সদস্য এড. সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাকে লালমনিরহাট আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন ওই মহিলা আওয়ামীলীগ সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত বুধবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) লালমনিরহাট নিয়ে আসে জেলা গোয়েন্দা পুলিশ। গেফতার সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসন-২ লালমনিরহাট-কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্যপদে রয়েছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নাশকতা, হত্যাসহ পাঁচটি মামলায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে এদিন রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে লালমনিরহাটে আনা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে মহিলা আ’লীগ এড. রুমী কারাগারে 

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার