Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামির ‎জামিন নামঞ্জুর

BN DESK
10 October 2025, 09:09 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামির ‎জামিন নামঞ্জুর

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সোহরাব হোসেনের ‎জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সোহরাব হোসেন জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

‎লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএস আই আব্দুল হাকিম জানান, সাংবাদিক হেলাল হোসেন কবিরের মামলার প্রধান আসামি লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনকে আলালতে তোলা হয়।

পরে সেখানে তার আইনজীবি জামিন আবেদন করলে জামিনে বিরোধিতা করে জোর আপত্তি জানানো হয়। আদালত সবদিক বিবেচনা করে তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

‎এর আগে গত ৯ আগস্ট রাত ৮টার দিকে সোহরাব ও তার সন্ত্রাসী বাহিনী মিলে সাংবাদিক হেলাল হোসেন কবিরের উপর হামলা চালায়। হেলাল হোসেন কবিরকে তার বাড়ির সামন থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ও শ্বাসরোধে হত্যাচেষ্টাকালে ‎হেলালের মা ছেলেকে বাঁচাতে গিয়ে সেও আহত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামির ‎জামিন নামঞ্জুর

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার