Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজন মারা গেছে

BN DESK
04 September 2026, 12:10 AM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজন মারা গেছে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় গত শুক্রবার বিকেলে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মধ্যে ঘটনাস্থলেই মারা যায় একজন। অপরজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহতরা হলো- পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার আলিউল হোসেনের ছেলে মেরাজুল ইসলাম (২৫) ও একই এলাকার একরামুর হকের ছেলে অনিক মিয়া (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মার নামাজ পড়তে মোটরসাইকেল যোগে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু মেরাজুল ও অনিক।

পথে মির্জারকোট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেরাজুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় অনিক। এলাকাবাসী অনিককে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এবিষয়ে গতকাল শনিবার বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজন মারা গেছে

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার